বাংলাদেশে করোনায় আরও দু’জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯

প্রকাশঃ

Coronavirus-Bangladeshবাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজন মারা গেছেন। এ নিয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এক ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এমন তথ্য দিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে ৯ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে আটজনের পরীক্ষা ঢাকায় আইইডিসিআরে হয়েছে। একজনের হয়েছে ঢাকার বাইরে। আক্রান্তদের মধ্যে আরও চারজন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলেও জানান এই অধ্যাপক।

সেব্রিনা বলেন, আক্রান্তদের ৯ জনের মধ্যে পাঁচজনের আক্রান্ত হওয়ার ইতিহাস পাওয়া গেছে। তারা ইতিমধ্যে সংক্রমণ আছে, এমন ব্যক্তিদের সংস্পর্শে এসেছেন বা পরিবারের সদস্য। দুজন বিদেশ থেকে এসেছিলেন। আর বাকি দুজনের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তাদের বয়সের বিশ্লেষণ করে তিনি বলেন, দুটি শিশু। যাদের বয়স ১০ বছরের নিচে। তিনজনের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। দুজনের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। একজনের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে ও একজনের বয়স ৯০ বছর।

মারা যাওয়া দুজনের একজন গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলেন জানিয়ে আইইডিসিআর পরিচালক বলেন, আরেকজন আগেই শনাক্ত হয়েছিলেন। তাদের একজনের বয়স ৯০ বছর, আরেকজনের ৬৮ বছর।

তিনি বলেন, মারা যাওয়া দুজনের একজন ঢাকার বাইরের, আরেকজন ঢাকার। দুজনের বয়সই ষাটোর্ধ্ব। পাশাপাশি তাদের অন্যান্য অসুখও ছিল। তাদের একজনের হৃদরোগ ছিল, আরেকজনের স্ট্রোকের ইতিহাস ছিল।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। এরপর ১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যুর কথা জানায় আইইডিসিআর।

প্রবাস সময় / এম আর

” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর