লকডাউনে ঘর থেকে বের হওয়ায় যুবককে গুলি করে হত্যা!

প্রকাশঃ

NZলকডাউনে ঘর থেকে বাইরে বের হওয়ায় এক যুবককে গুলি করে হত্যার করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী। শুক্রবার দ্য জাপান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত বৃহস্পতিবার নাইজেরিয়ার দক্ষিণের রাজ্য ডেলটার ওয়ারি শহরে স্থানীয় বাসিন্দা জোসেফ পেসুকে গুলি করে হত্যা করে সেনা সদস্যরা। করোনাভাইরাসে নাইজেরিয়ায় ১৮৪ ব্যক্তি আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থায় আশঙ্কাজনক। করোনা মোকাবেলায় দেশটির বিভিন্ন শহর লকডাউন ঘোষণা করা হয়েছে।

নাইজেরিয়ার যে শহরে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে সেই ডেলটার ওয়ারি শহরেও লকডাউন চলছিল। ওই সেনাদল এলাকাটিতে লকডাউন কার্যকরে নিয়োজিত ছিল।

সরকার থেকে লকডাউনের কড়াকড়ির ব্যাপারে জানানো হয় নাগরিকদের। কিন্তু এর মাঝেও বাড়ি থেকে বের হওয়ায় জোসেফ পেসুক গুলি করে হত্যা করা হয়েছে।

ডেলটার ওয়ারি শহরের মুখপাত্র ওনোম ওনোওয়াকপোয়েইইয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘ঘটনাটি ঘটনার পর তরুণরা বিক্ষোভ করেছে। তারা রাস্তায় আগুন জ্বালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

এ ঘটনার নিন্দা জানিয়ছেন ডেলটার ওয়ারি এলাকার আইনপ্রণেতা সিনেটর ওভি ওমো-আজিজি। যে সেনা সদস্য গুলি চালিয়েছে, তার বিচার দাবি করেছেন আজিজি।গতকাল শুক্রবার ওই সেনাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর