জীবনের সবচেয়ে বড় সংকটে স্পেন

প্রকাশঃ

Spain

ইউরোপের দেশ স্পেন করোনা মহামারিতে বিপর্যস্ত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ৮০৯ জন। এ পর্যন্ত করোনায় মোট প্রাণ হারিয়েছে ১১ হাজার ৭৪৪ জন।

দেশের জাতীয় সতর্কতার মেয়াদ আগামী ২৬ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইউরোপে করোনায় বিপর্যস্ত দেশ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজ বলেছেন, আমরা এখন আমাদের জীবনের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি।
জাতীয় সতর্কতার কারণে দেশটিতে মানুষের চলাচলের ওপর বিধিনিষেধ অরোপ রয়েছে। সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। স্পেনের সরকার গত মঙ্গলবার জাতীয় সতর্কতার অনুমোদন চাওয়ার পর দেশটির পার্লামেন্ট এই অনুমোদন দিয়েছে।

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষেণে প্রধানমন্ত্রী বলেন, ‘আরও দুই সপ্তাহ নির্জন ঘরে থাকাটা কতটা কঠিন তা আমি বুঝতে পারছি। কিন্তু এই সংকটের মুখে এছাড়া আমাদের আর কিছু করার নাই। আরও কয়েক সপ্তাহ আমাদের এই নিষেধাজ্ঞার মধ্যে থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রত্যেক পরিবারকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছি। যারা তরুণ তারা তাদের পড়াশোনা ঘরে চালিয়ে যাও। যারা বয়স্ক মানুষ আছেন, তারা নিজেদের সুরক্ষিত রাখুন। আপনারা এ মুহুর্তটিতে যা করা দরকার তাই করবেন।’

মহামারি করোনার ভয়াবহতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমরা কতটা শান্ত ও স্থির থাকতে পারি এই দিনগুলিতে সেই পরীক্ষাই নিচ্ছে। এই দিনগুলো হলো উন্মাদের মতো। এটা আমাদরে নিজ নিজ পরিবার ও বন্ধুদের নিয়ে শঙ্কিত করেছে। আমাদের জীবনে এই দিনগুলোই সবচেয়ে কঠিন দিন।’

প্রবাস সময়/নিউজ ডেস্ক ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর