করোনা ভাইরাস : পাকিস্তানে চিকিৎসকদের বিক্ষোভ, আটক ৫৩

প্রকাশঃ

pakistan-পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে ‍সুরক্ষা সামগ্রী না পাওয়া বিক্ষোভ করেছে চিকিৎসকরা। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারি চিকিৎসকদের সংর্ঘষের ঘটনা ঘটে।

ওই সময় ৫৩ চিকিৎসককে আট করে পুলিশ। খবর বার্তা সংস্থা এএফপির। সোমবারপাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় এ ঘটনা ঘটে।

কোয়েটার চিকিৎসক সংস্থার প্রেসিডেন্ট ইয়াসির আচাকজাই বলেন, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করছে না। সে কারণেই আমরা নিজেদের অধিকার আদায়ের জন্য প্রতিবাদে নামতে বাধ্য হয়েছি।

পাকিস্তানে সোমবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৬২ এবং মারা গেছেন ৫২ জন। তবে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

প্রবাস সময় / নিউজ ডেস্ক

” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর