করোনায় যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় ১২৫৫জনের মৃত্যু, আক্রান্ত ৩০ হাজার

প্রকাশঃ

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় (সোমবার) ১ হাজার ২৫৫ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজারের বেশি। দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮৭১ জনে।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৭ হাজার ৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৬৭১ জন। ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইট এই তথ্য জানিয়েছে।

দেশটিতে করোনা সবচেয়ে বেশি নিধনযজ্ঞ চালাচ্ছে নিউইয়র্কে। সেখানে এ পর্যন্ত মোট ১ লাখ ৩১ হাজার ৯১৬ জন আক্রান্ত হয়েছেন, যা সমগ্র যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশ। মারা গেছে ৪ হাজার ৭৫৮ জন, যা সমগ্র যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক।

ইতালির পর এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশ ফ্রান্স। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৮৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি রূপ নেয়ার পর এটিই একদিনের হিসাবে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড।

প্রবাস সময় / নিউজ ডেস্ক ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর