করোনাভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সৌদি আরবের রাজধানীসহ ৯ শহরে ২৪ ঘণ্টা কারফিউ জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্থানীয় সময় আজ মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এসব অঞ্চল থেকে বের হওয়া বা প্রবেশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
যেসব শহরে কারফিউ জারি করা হয়েছে- রিয়াদ, তাবুক, দাম্মাম, দাহরান, হুফুফ, জেদ্দা, তায়েফ, কাতিফ ও খোবারে।
কারফিউ অমান্য করলে পাবলিক প্রসিকিউশন হিসেবে প্রথমে ১০ হাজার রিয়াল জরিমানা, কারফিউর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের ছবি তোলা বা ভিডিও করা হলে ৫ বছরের জেল এবং ৩০ লাখ রিয়াল জরিমানা করা হবে।
তবে একান্ত জরুরি চিকিৎসাসেবা, খাদ্যদ্রব্য কেনাকাটা ও ব্যাংকিং সেবার জন্য যার যার নির্দিষ্ট বসতি এলাকার ভেতরে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে (সকাল ৬টা থেকে বিকাল ৩টার মধ্যে) বের হওয়া যাবে। শুধু প্রাপ্তবয়স্করা বের হতে পারবেন।বাইরে যেতে হলে প্রতি গাড়িতে চালকসহ আরেকজন অর্থাৎ মাত্র দুজন থাকতে পারবে। এমনটি জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লে. কর্নেল তালাল আল শালহুব।
ত ২৪ ঘণ্টায় (৬ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত) নতুন করে আরও ১৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাস এক হাজার ৯৩৪ জনের দেহে সক্রিয় রয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৫২৩ জন। এই পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৮ জনের। সুস্থ হয়েছেন ৫৫১ জন।
প্রবাস সময় সংবাদদাতা / সৌদি আরব ” ”> ” ”>






