করোনা মোকাবিলায় নিয়োজিতদের পুরস্কৃত করা হবে : প্রধানমন্ত্রী

প্রকাশঃ

করোনাভাইরাস মোকাবিলায় নিয়োজিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সেনাবাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর সহকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের সরকারি ডাক্তার যারা আছেন, সরকারি চিকিৎসক, নার্স, কর্মকর্তা যারা করোনা মোকাবিলায় অবদান রেখেছেন, তাদের সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, আমি দেখেছি যারা সরকারি হাসপাতালগুলোতে কাজ করেন তারাই কিন্তু এগিয়ে এসেছেন। তারা কোনো গাফিলতি করেননি। তারা নিজেদের জীবনের ঝুঁকি জেনেও তারা কাজ করেছেন। সে ক্ষেত্রে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। জীবনের বাজি রেখে করোনা আক্রান্তদের সেবা প্রদান করেন করছেন তারা।

‘যে সকল সরকারি চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী কোভিড-১৯ সংক্রমণের শুরু থেকে চিকিৎসা সেবা প্রদানে প্রত্যক্ষভাবে কাজ করছেন, তাদের তালিকা করার জন্য ইতোমধ্যে আমি নির্দেশ দিয়েছি। আমরা তাদেরকে পুরস্কৃত করব। যারা এই ধরনের স্বাস্থ্যকর্মী তাদেরকে উৎসাহ দেয়া আমাদের প্রয়োজন এবং উৎসাহের সঙ্গে সঙ্গে আমি বিশেষ একটা সম্মানীও দিতে চাই। সেই জন্য ইতোমধ্যে তালিকা করার নির্দেশ আমি দিয়েছি। সেই তালিকাটা প্রস্তুতের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে।’

‘কোভিড-১৯ প্রতিরোধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র বাহিনীর সদস্য এবং প্রত্যক্ষভবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তাদের জন্য আমরা একটা বিশেষ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেব। সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। সেই সঙ্গে দায়িত্ব পালনকালে যদি কেউ কোভিড-১৯-এ আক্রান্ত হয়, তবে তার চিকিৎসার জন্য সব ব্যবস্থা সরকার নেবে’-যোগ করেন প্রধানমন্ত্রী।

প্রবাস সময় প্রতিবেদক

” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর