নোয়াখালীতে আরও ৩ জন করোনায় আক্রান্ত, মোট ১৪

প্রকাশঃ

নোয়াখালীঃ জেলার হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় ও এক আয়াসহ আরও তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এ নিয়ে জেলায় মোট ১৪ জন করোনায় আক্রান্ত হলো।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন জানান, গত ২৫ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সবার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়।

শনিবার (২ মে) রাতে সেখান থেকে পাঠানো রিপোর্টে স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় (৩৮) এবং আয়া (২৫) করোনা পজিটিভ বলে জানানো হয়।

তিনি আরও জানান, নমুনা সংগ্রহ করার সময় তাদের শরীরে করোনার কোনো উপসর্গ না থাকায় ওয়ার্ড বয়কে গত ২৯ তারিখে থেকে জেলা সদরে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে করোনা রোগীদের জন্য নির্মিত অস্থায়ী হাসাপাতালে পোস্টিং করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে ডিউটিরত রয়েছেন।

এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করতে হবে।

নোয়াখালী সংবাদদাতা ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর