বাংলাদেশে করোনায় আক্রান্ত বেড়ে ১১৭১৯, মৃত্যু ১৮৬

প্রকাশঃ

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮৬ জনে।

এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯০ জন। এ নিয়ে সর্বমোট ১১ হাজার ৭১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

তবে এদিন সুস্থ হওয়ার তথ্য জানানো হয়নি। মঙ্গলবারের তথ্যমতে, এখন পর্যন্ত ১ হাজার ২১০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

৬ মে বুধবার বিকেলে মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সারাদেশে ৩১টি ল্যাবে ৯৯ হাজার ৬৪৬ জনের করোনা টেষ্ট করা হয়। গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৬১১ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৭১৯ জনের করোনা শনাক্ত হয়।

নিজস্ব প্রতিবেদক/প্রবাস সময় ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর