রাতের আঁধারে শতাধিক পরিবার পেল প্রবাসীদের উপহার

প্রকাশঃ

লক্ষ্মীপুর: করোনায় খাদ্য সঙ্কটে থাকা শতাধিক পরিবারের হাতে রাতের আঁধারে তুলে দেওয়া হয়েছে প্রবাসীদের উপহার।
বৃহস্পতিবার রাতে এ খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়।
অসহায় মানুষের জন্য এমন মহতী ‍উদ্যোগ নেয় লক্ষ্মীপুরের প্রবাসীদের সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘নুরুল্লাপুর প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন’।
সংগঠনের সভাপতি মোঃ মোরশেদ আলম জানান, এরআগেও সদর উপজেলার চরশাহী ইউনিয়নের নুরুল্যাপুর গ্রামে  ১ম ধাপে ১৩৫ পরিবারকে রাতের আঁধারে ঘরে-ঘরে গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেয় তারা।
বৃহস্পতিবার ২য় দফায় আরও ১০০টি পরিবারে মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেয় সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারন সম্পাদক রাজিব হোসেন রাজু, স্থানীয় আ’লীগ নেতা নুর মোহাম্মদ, দাউদ চৌধুরী রুবেল, বিশিষ্ট ব্যাবসায়ী আব্বাস, নুর কারী, ছাত্রলীগ নেতা আব্দুল হান্নান, মো. হৃদয়, মো.শাকিল, জীবন চৌধুরী।
প্রসঙ্গত : নরুল্যাপুর গ্রামের অসংখ্য যুবক বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে কর্মরত আছেন। তারা ‘করোনা-ভাইরাস’ প্রাদুর্ভাব ফলে যেসব মানুষ কর্মহীন হয়ে গৃহবন্দী হয়ে মানবেতর অবস্থায় রয়েছেন। তাদের কথা চিন্তা করে তারা নিজ গ্রামে এ সেচ্ছাসেবী সংগঠন গঠন করেন।
নিজস্ব প্রতিনিধি/ লক্ষ্মীপুর/এমআর

  ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর