বাংলাদেশে হাসপাতালে আগুন, ৩ করোনারোগীসহ নিহত-৫

প্রকাশঃ

রাজধানীর গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৩ জন করোনারোগী বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে হাসপাতালটির নিচের প্রাঙ্গণে করোনাভাইরাসের রোগীদের জন্য খাটানো তাঁবুতে আগুন লাগে। এসি বিস্ফোরণের ফলে এ আগুন লেগেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মী।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা গেছে। নিহতের মধ্যে চার জন পুরুষ ও একজন নারী।

নিহতরা হচ্ছেন- খোদেজা বেগম (৭০), রিয়াজ উল আলম (৪৫), মাহবুব (৫০), মনির হোসেন (৭৫) ও ভারনন এ্যান্থনী পল (৭৪)। এরমধ্যে খোদেজা বেগম ২৫ মে, রিয়াজুল আলম ২৭ মে, মাহবুব ১৫ মে, মনির হোসেন ১৬ মে এবং অ্যান্থনি পল ২৫ মে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানা গেছে।

আগুনের সুত্রপাত বিষয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, এসি বিস্ফোরণের ফলে এ আগুন লেগেছে। রাত ১০টার কিছু পরই আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি।

প্রবাস সময় ডেস্ক ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর