চন্দ্রগঞ্জে “জাগো মানবতা” ফাউন্ডেশনের কমিটি গঠন

প্রকাশঃ

লক্ষ্মীপুর: দেশ ও প্রবাসে থাকা তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগো ফাউন্ডেশনের’ কমিটি গঠন করা হয়েছে।

এতে সদস্যদের সম্মতিক্রমে সভাপতি মোহাম্মদ হাসান ও মোহাম্মদ ফয়সালকে সাধারন সম্পাদক করা হয়।

২৬ মে মঙ্গলবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা শহরের চন্দ্রগঞ্জ বাজারের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।

চন্দ্রগঞ্জের তরুণদের এ ফাউন্ডেশন সারাদেশে অসহায় মানুষের জন্য কাজ করবে বলে জানান তারা।

সংগঠনের নেতারা জানান, “মানবতা হোক সকল কিছুর উর্ধ্বে” এই শ্লোগান নিয়ে জেলার ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক ঝাঁক তরুণ স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে, দেশ মাতৃকার সেবায়, দেশের অসহায় মানুষের পাশে সহায়, দরিদ্র মেধাবী ছাত্র/ছাত্রীদের শিক্ষা বৃত্তি, ক্রান্তিকালে দেশের মানুষের পাশে থাকার উদ্দেশ্যে ২০০৬ সালে “জাগো মানবতা” ফাউন্ডেশন এর যাত্রা শুরু করে।

বর্তমান বৈশ্বিক সমস্যা করোনা ভাইরাস এর সংক্রমণরোধে এবং সাধারন মানুষকে ঘরে রাখতে এই ফাউন্ডেশন নানা রকম কার্যক্রম পরিচালনা করছে।

ইতোমধ্যে করোনাভাইরাসের কারনে কর্মহীন মানুষদের আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান, ঝড়ে ভেঙ্গে যাওয়া দরিদ্র কৃষকের ঘর করে দেওয়া হয়।

দেশে ও প্রবাসে থাকা তরুণদের নিয়ে এ ফাউন্ডেশন। দেশের এবং প্রবাসীদের স্বেচ্ছায় দেয়া অনুদানে এ ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করা হয়।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর

” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর