নোয়াখালীতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজারের কাছাকাছি

প্রকাশঃ

নোয়াখালী: জেলায় প্রাণঘাতি করোনাভাইরাসে নতুন করে ১৩ পুলিশ সদস্যসহ ৮৪ জন আক্রান্ত হয়েছে। হয়েছে।

এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৬৪ জন।এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৬ জন।

শনিবার (৬ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নতুন করে আক্রান্তদের মধ্যে ৩৮ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

এদিকে নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, নতুন করে ১৩ পুলিশ সদস্যসহ জেলায় এখন পর্যন্ত মোট ৫১ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

ইতিমধ্যে দুইটি পুলিশ ফাঁড়ি লকডাউন করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি/নোয়াখালী/এমআর

” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর