লক্ষ্মীপুরে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩০০ ছাড়াল

প্রকাশঃ

লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ৩০৫ জন। তিন হাজার ২৩৩ জনের নমুনা পরীক্ষা করে তাদের শনাক্ত করে জেলা স্বাস্থ্য বিভাগ।

গত ১১ এপ্রিল জেলাতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রায় দু’মাসের ব্যবধানে সে সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩০৫ এ।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪৬ জন। শনাক্ত হওয়ার আগেই করোনা সংক্রমণে মারা গেছে পাঁচজন।

সোমবার (৮ জুন) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ১২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। তাদের ১২ জনের বাড়ি জেলার কমলনগর উপজেলায়, অন্য তিনজন সদর উপজেলার বাসিন্দা। এদিন আরও দুইজন করোনা রোগী সুস্থ হয়েছেন।

মোট আক্রান্তের মধ্যে সদর উপজেলার ১৪১ জন, রামগঞ্জের ৫৬ জন, রায়পুরের ৪৮ জন, কমলনগরের ৩৮ জন এবং রামগতির ২২ জন।

নিজস্ব প্রতিবেদক/লক্ষ্মীপুর/এনইউ ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর