লক্ষ্মীপুরে আরও ৩৬ জনের করোনা শনাক্ত

প্রকাশঃ

লক্ষ্মীপুর: জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদের মধ্যে সদরে ২৩ জন, রায়পুর ১ জন, রামগঞ্জ ৩ জন, কমলনগর ৮ জন, রামগতি ১ জন।

১০ জুন বুধবার রাত ৮টার দিকে জেলার সিভিল সার্জনের কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এ নিয়ে জেলার ৫টি উপজেলায় মোট ৩৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই ৩৫৮ জনের মধ্যে রামগঞ্জে ৬২, রায়পুরে ৫০, সদরে ১৭৪, মকমলনগরে ৪৭ ও রামগতি উপজেলায় ২৫ জন আক্রান্ত হলেন। এখন পর্যন্ত ৩ হাজার ৬৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪৬ জন। মৃত্যু হয়েছে ২ জনের।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর