নোয়াখালীতে করোনায় মোট মুত্যু ৩৬, আক্রান্ত ১৩১৪ জন

প্রকাশঃ

নোয়াখালী: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নোয়াখালীতে আরও একজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে জেলায় করোনায় প্রাণ হারিয়েছেন মোট ৩৬ জন।

 এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৬৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ফলে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩১৪ জন।

শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয় এমন তথ্য জানিয়েছে।

মারা যাওয়া ওই ব্যক্তির বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাসিন্দা।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, শুক্রবার বেলা তিনটার দিকে বাড়িতে ওই করোনা রোগীর তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়।

তাৎক্ষণিকভাবে তাঁকে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড-১৯ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাত সাড়ে দশটার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নতুন করে আরও ৬৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ৩৫ জন, বেগমগঞ্জের ১, সুবর্ণচরের ২, সোনাইমুড়ীর ১১, কবিরহাটের ১৩, সেনবাগের ৪ ও হাতিয়ার ১ জন রয়েছেন।

নিজস্ব প্রতিনিধি/নোয়াখালী/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর