লক্ষ্মীপুর পৌরসভায় রেডজোনে সপ্তাহে ২ দিন বসবে কাঁচাবাজারের হাট

প্রকাশঃ

লক্ষ্মীপুর জেলা শহরের পৌরসভায় রেডজোন হিসেবে চিহিৃত লকডাউনকৃত এলাকায় সপ্তাহে দুইদিন কাঁচা বাজারের হাট বসবে বলে জানিয়েছে বণিক সমিতি।

রোববার ও বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ হাট বসবে। এমন তথ্য নিশ্চিত করেছে লক্ষ্মীপুর বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ।

তিনি জানান, বাজারের ব্যবসায়ীদের অনুরোধে গত শুক্রবার রাতে এমন সিধান্ত দেয় জেলা প্রশাসন।

এসময়ে শুধুমাত্র কাঁচাবাজার ও নিত্যপণ্যের (মুদি দোকান) খোলা থাকবে। তবে এসময় অন্য সবধরণের শপিংমল দোকান-পাট বন্ধ থাকবে। এ কার্যক্রম চলবে আগামী ৩০ জুন অর্থাৎ ঘোষিত লকডাউনের সময় সীমা পর্যন্ত।

গত ১৬ জুন রাতে লকডাউন ঘোষনার পূর্বেই পঁচনশীলসহ বেশ কিছু কাঁচামাল এবং নিত্যপন্য মজুদ করে বাজারের আড়ৎদার ও ব্যবসায়ীরা।

লকডাউনের ফলে এসব মালামাল নষ্ট হয়ে আর্থিক ক্ষতির আশংকা করে তারা। একপর্যায়ে বণিক সমিতির নেতারা এসব বিষয়ে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের নিকট অবহতি করে। পরবর্তীতে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সাপ্তাহিক দুদিন বেচাকেনার মৌখিক সিদান্ত দেয় জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

এ বিষয়ে বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ বলেন, বিগত সময়ে লকডাউন দেয়া হয়েছে বণিক সমিতির সাথে আলোচনা করে। একদিন আগে যেখানে মাইকিং করা হয় এবং ব্যবসায়ীদের পূর্ব ঘোষনা দেয়া হয়। অথচ গত ১৫ জুলাই পূর্ব ঘোষনা ছাড়াই রাত ১১ টায় মাইকিং করা হয় পরেরদিন লকডাউন।এতে ব্যবসায়ীরা বিপাকে পড়ে যায়।

তিনি বলেন প্রতিটি আড়ৎদার এবং বড় বড় ব্যবসায়ীরা লাখ লাখ টাকার আম-জাম, পেঁয়াজসহ বেশ কয়েক আইটেমের কাঁচামাল মজুদ করে রাখে।

লকডাউনের ফলে দুদিনের মাথায় বেশ কয়েকটি গুদামের কাঁচামাল পঁচন ধরেছে। এমতাবস্থায় প্রশাসনের অনুমতি নিয়ে আগামী ৩০ জুন পর্যন্ত রোববার ও বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ওইসব প্রতিষ্ঠান খোলা রাখা হবে।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর