সীমিত পরিসরে হজ, শুধু সৌদিতে অবস্থানকারীরা অংশ নিতে পারবেন

প্রকাশঃ

করোনাভাইরাসের কারণে এবার সীমিত পরিসরে হজের আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব।

যারা দেশটিতে অবস্থান করছেন শুধু এমন মানুষরাই এবারের হজে অংশগ্রহণ করতে পারবেন।

সোমবার রাতে এমন তথ্য জানিয়েছেন সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি।

দেশটির হজ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্ধৃত করে এতে বলা হয়,‘এই বছরও হজের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেটা সীমিত পরিসরে। বর্তমানে সৌদিতে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা সীমিত সংখ্যায় এবারের হজে অংশ নেওয়ার সুুযোগ পাবেন।’

মন্ত্রণালয়ের এ সংক্রান্ত বিবৃতিতে বলা হচ্ছে, ‘বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমিত মানুষের সংখ্যা বৃদ্ধি, এখনো কোনো ভ্যাকসিন তৈরি না হওয়া এবং বিভিন্ন দেশ থেকে আগত বিশালসংখ্যক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই সমাবেশে সামাজিক দূরত্ববিধি পালনের সুযোগ না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রবাস সময় ডেস্ক ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর