করোনায় আক্রান্ত লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়ন

প্রকাশঃ

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের করোনাভাইরাস টেস্টে পজিটিভ রেজাল্ট এসেছে।

তবে তাঁর কোন উপসর্গ নেই। তিনি বর্তমানে সুস্থ আছেন।

আজ (২৫ জুন) বৃহস্পতিবার দুপুরে এডভোকেট নয়নের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বলে নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন।

এদিকে নুরউদ্দিন চৌধুরী নয়নের করোনা শনাক্ত হওয়ায় আতঙ্কে রয়েছেন, গত কয়েকদিন তার সংস্পর্শে আসা নেতাকর্মীরা।

উল্লেখ্য, এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন গত ফেব্রুয়ারী মাস থেকে অদ্যবদি লক্ষ্মীপুরে করোনা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ও দুস্থদের মাঝে ত্রান বিতরণে অংশগ্রহণ করেন।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর