তানজানিয়ায় ‘জেমস্টোন’ পাথর পেয়ে কোটিপতি শ্রমিক

প্রকাশঃ

তানজানিয়ার মানিয়ারায় খনিতে দুটি মূল্যবান জেমস্টোন পাথর রাতারাতি কোটিপতি হয়েছেন এক শ্রমিক। বৃহস্পতিবার ছবির জন্য পোজ দিয়েছেন ভাগ্যবান খনি শ্রমিক সানিনিউ কুরিয়ান লেইসার।

পাথর দুটি পেয়ে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন তিনি।

এটাকে তার ‘ঐতিহাসিক আবিষ্কার’ বলে অভিহিত করা হচ্ছে। তানজানিয়ায় এ পর্যন্ত পাওয়া অতি মূল্যবান ও সবচয়ে বড় জেমস্টোনগুলোর বড় দুটি টুকরো তার হাত ধরেই এসেছে।

দেশের উত্তরাঞ্চলের মিরেরানি পাহাড়ের খনিতে পাওয়া পাথর দুটির একটির ওজন ৯.২৭ কেজি ও আরেকটির ওজন ৫.১ কেজি।

এজন্য রীতিমতো উৎসব চলছে। এ ঘটনায় লেইসারকে ফোন করে অভিনন্দন জানান প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি। তিনি বলেন, ‘এটা প্রমাণ করে তানজানিয়া একটি ধনী দেশ।’

এরপর মানিয়ারায় লেইসারের নিজের ভাঙা বাড়িতে সরকারি বড় বড় কর্মকর্তা, পুলিশ অফিসার, সাংবাদিক ও সাধারণ মানুষের মিলনমেলা বসে।

পাথর দুটি তিনি ৭.৭ বিলিয়ন তানজানিয়ান শিলিংয়ে সরকারের কাছে বিক্রি করেছেন (প্রায় ৩৪ লাখ ডলার)।

প্রবাস সময় ডেস্ক ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর