নিউইয়র্কে পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা বাংলাদেশি ফাহিম সালেহ খুন

প্রকাশঃ

রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ নিউইয়র্ক নগরীর ম্যানহাটানে নিজের বাসায় খুন হয়েছেন।

মঙ্গলবার বিকালে নিউইয়র্ক পুলিশ ফাহিমের নিজ এপার্টমেন্ট থেকে ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে।

এনওয়াইপিডি পুলিশ কর্মকর্তা বলেন, ‘ফাহিমের শরীরের হাত-পা, মাথা সবকিছু খন্ড-বিখন্ড ছিল। আমরা এগুলো পেয়েছি।’

ফাহিমের বোন তার খোঁজ না পেয়ে ৯১১ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সূত্র জানায় লিফটের ক্যামেরায় শেষ মুহূর্তে দেখা গেছে, একজন সুট পরা ব্যক্তি হাতে গ্লাভস,মাথায় টুপি, মুখে মাস্ক পরা ছিল, যে তাকে অনুসরণ করছিল। ফাহিম লিফট থেকে বের হয়ে রুমে প্রবেশের আগেই সাথে সাথে পড়ে যান।হাতে সুটকেস মুখোশধারী ওই ব্যক্তি খুব পেশাদার খুনি বলে ধারণা করছে পুলিশ।

ফাহিমের মৃত্যুর খবর নিশ্চিত করেন তার আত্মীয় আতাউর বাবুল। ফাহিম সালেহ গত বছর ২.২ মিলিয়ন ডলার দিয়ে ম্যানহাটনের ডাউনটাউনে এই এপার্টমেন্ট কিনেন।

উল্লেখ্য,১৯৮৬ সালে জন্ম ফাহিমের। তাঁর বাবা সালেহ উদ্দিন বড় হয়েছেন চট্টগ্রামে আর মা নোয়াখালীর মানুষ। ফাহিম পড়াশোনা করেছেন ইনফরমেশন সিস্টেম নিয়ে আমেরিকার বেন্টলি বিশ্ববিদ্যালয়ে। থাকতেন নিউইয়র্কের ম্যানহাটনে।

তিনি রাইড শেয়ার অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা।ফাহিম নাইজেরিয়া আর কলম্বিয়ায়ও এমন আরও দুটি রাইড শেয়ারিং অ্যাপ কোম্পানির মালিক।

নিজস্ব প্রতিনিধি/নিউইয়র্ক/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর