করোনার ভুয়া রিপোর্ট, সাহাবউদ্দিন মেডিকেলের এমডি গ্রেফতার

প্রকাশঃ

করোনা পরীক্ষা ও ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণার অভিযোগে সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার বনানীর একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সুজয় সরকার।

তিনি জানান, করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেয়াসহ হাসপাতালে যত অপকর্ম চলছিল সেসবের সঙ্গে ফয়সালের সংশ্লিষ্টতা রয়েছে বলে র‍্যাবের কাছে তথ্য আছে। অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার রাতে গুলশান থানায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হতে পারে।

এর আগে অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা ও ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণার অভিযোগ এনে গুলশান থানায় এই মামলা দায়ের করে র‌্যাব।

এতে হাসপাতালের পরিচালক ফয়সাল আল ইসলাম, সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদিসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামী করা হয়।

ফয়সাল আল ইসলাম হাসপাতালটির চেয়ারম্যান মো. সাহাবউদ্দিনের বড় ছেলে।

ফয়সালের বাবা মো. সাহাবুদ্দিন গণমাধ্যমকে জানান, তার ছেলে একটি হোটেল আইসোলেশনে ছিল। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন ছাড়াই র‌্যাপিড কিট দিয়ে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের অ্যান্টিবডি পরীক্ষা করে আসছিল সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল।

রাজধানীর গুলশান-২ এ অবস্থিত হাসপাতালটি অ্যান্টিবডি পরীক্ষার নামে রোগীদের কাছ থেকে তিন হাজার থেকে ১০ হাজার টাকা করেও নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের জেরে রোববার হাসপাতালটিতে অভিযান চালায় র‌্যাব।

প্রবাস সময়/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর