মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

প্রকাশঃ

লক্ষ্মীপুর : জেলার সদর উপজেলার জকসিন বাজারে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মুখে মাস্ক ব্যবহার না করার দায়ে ৮ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে।

একই সময় তিনটি কাপড়ের দোকান এবং দুইটি ফামের্সীতেও অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত ১৩ টি মামলায় মোট ৬ হাজার ৪ শ’ টাকা জরিমানা আদায় করে।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন ও মো. মকবুল হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার রোধে লোকজনকে বাহিরে মাস্ক ব্যবহারের সরকারী বিধান থাকলেও কিছু লোকজন মাস্ক ছাড়া বাজারে এসে ঘোরাফেরা করায় ৮ জনের অর্থদণ্ড করা হয়।

এছাড়া মুখে মাস্ক ব্যবহার না করে বেচা-বিক্রির দায়ে তিনটি কাপড়ের দোকান এবং অতিরিক্ত দামে মাস্ক বিক্রির দায়ে আরও দুইটি ওষুধের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা করে জরিমানা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক/লক্ষ্মীপুর/এনইউ ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর