ছয় বছরের শিশুকে ধর্ষণ, বৃদ্ধকে গণধোলাই

প্রকাশঃ

বাদশা মিয়া

লক্ষ্মীপুরে ছয় বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে বাদশা মিয়া (৬০)নামে এক বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

সোমবার (৩ আগস্ট) সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়েনের চরমনসা গ্রামে এ ঘটনা ঘটেছে। রক্তাক্ত অবস্থায় শিশুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিশুর মা ও চাচা জানায়, ঘটনার সময় শিশুটি বাদশা মিয়ার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। এসময় বাদশা তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসতে দেখে বাদশা দ্রুত পালিয়ে যায়। পরে এলাকাবাসী ঘটনায় জড়িত বাদশা মিয়াকে খুঁজে বের করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।

সদর হাসপাতালের চিকিৎসক আরমানুর রহমান বলেন, রক্তাক্ত অবস্থায় শিশুকে হাসপাতালে নিয়ে আসলে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।

লক্ষ্মীপুর মডেল থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ পেয়েছি। অভিযুক্ত বাদশাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর

” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর