লেবাননে বিস্ফোরণে নিহত ৭৮, আহত ৪০০০

প্রকাশঃ

লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত ৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ৪ হাজারের বেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য।

এখনও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে অনেকে। তাই প্রাণহানি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী বৈরুত। এই বিস্ফোরণের মাত্রা এতটাই প্রকট ছিল যে, ১০ কিলোমিটার দূরের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

তবে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক প্রধান জানান, বিস্ফোরক রাসায়নিক পদার্থের একটি গুদামে বিস্ফোরণের সূত্রপাত হয়। গত ছয় বছর ধরে গুদামটিতে অত্যন্ত বিপজ্জনক বিস্ফোরক দ্রব্য অ্যামোনিয়াম নাইট্রেট মজুত করা হয়। অনিরাপদ মজুতের বিষয়টি অগ্রহণযোগ্য বলে টুইটবার্তায় জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট।

সংবাদমাধ্যম গার্ডিয়ান ও বিবিসি জানাচ্ছে, বিস্ফোরণে আহতদের ভিড় উপচে পড়ছে বৈরুতের হাসপাতালগুলোতে। একসঙ্গে এতো আহত মানুষের সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। জায়গা সংকুলান না হওয়ায় অনেক পোড়া রোগী ও রক্তাক্তদের নিতে পারছে না হাসপাতালগুলো।

ভয়াবহ এই পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য চেয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী।

স্বাস্থকর্মী ও দেশটির রাজনীতিবিদেরা হাসপাতালের আহতদের রক্তদান করতে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রসের লেবানিজ শাখা।

প্রবাস সময়/এমআর

” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর