সন্তানদের জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ

প্রকাশঃ

লক্ষ্মীপুরে সন্তানদের জিম্মি করে গৃহবধূকে(২৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জহির উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে ওই যুবককে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে গৃহবধূর স্বামী বাদী হয়ে জহিরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার যুবক লক্ষ্মীপুর পৌরসভার উত্তর-পূর্ব বাঞ্চানগর এলাকার বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগী নারীর পরিবার জানায়, গৃহবধূর স্বামী সরকারি চাকরিজীবি। এ সুবাধে লক্ষ্মীপুরের বাইরে থাকেন। শুক্রবার রাতে আসামি জহির ঘরে ঢুকে ছেলে-মেয়েকে জিম্মি করে গূহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে তার চিৎকারে লোকজন এগিয়ে এলে জহির পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে মামলার পর জহিরকে পুলিশ গ্রেপ্তার দেখায়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, দুপুরে গৃহবধূর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, গ্রেপ্তার জহিরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই গৃহবধূকে উদ্ধার করে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর

” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর