মসজিদে বিস্ফোরণ : মুয়াজ্জিনসহ ১১ জনের মৃত্যু

প্রকাশঃ

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ যে ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল তাদের মধ্যে আরও ১০ জন মারা গেছেন।

এনিয়ে এখন পর্যন্ত মসজিদের মুয়াজ্জিন ও এক শিশুসহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে। আরও ২৬ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটি সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন। গতকালই চিকিৎসাধীন অবস্থায় ৭ বছরের এক শিশু মারা যাওয়ায় এখন পর্যন্ত মোট ১১ জনের মৃত্যু হলো।

এখনও যারা চিকিৎসাধীন আছেন তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে যাওয়ায় প্রায় সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানান তিনি।

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বায়তুস সালাত জামে মসজিদে এই ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক মানুষ দগ্ধ হন। অনেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, নারায়ণগঞ্জের ঘটনায় এ পর্যন্ত ৪০ জন জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছেন।

জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থাকা অন্যান্য চিকিৎসকরাও যোগ দিয়েছেন দগ্ধদের চিকিৎসায়। প্রায় সবার শরীরের ৩৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস অফিসার জিল্লুর রহমান জানান, মসজিদের নীচ থেকে তিতাস গ্যাসের লাইন ছিলো। সেখান থেকে কোন একটি পাইপের লিকেজ সৃষ্টি হওয়ার ফলে এই বিস্ফোরণ ঘটতে পারে। এছাড়া শুধু মসজিদেই নয়, বিস্ফোরণের কাছাকাছি যারা ছিলো তারাও দগ্ধ হয়েছেন।

প্রবাস সময়/এমআর

” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর