অনুপ্রবেশের দায়ে আরও ১০১ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

প্রকাশঃ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে একটি বিশেষ বিমানে নারীসহ ১০১ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তাদের বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরআগে একই অভিযোগে গত ২৫ জুন ৮৩ জন ও ৭ জুলাই ১৫০ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র।

জানা গেছে, শনিবার বিমানবন্দরে সকল আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪টার পর একে একে প্লাস্টিকের বস্তার ভিতরে কিছু ব্যবহারিক জিনিসপত্র নিয়ে বের হতে থাকেন তারা। প্রতিটি বস্তার গায়ে কর্মীর নাম ও ট্রাভেল পাস নম্বর লেখা ছিল। ফেরত আসা বেশিরভাগ বয়সে তরুণ।

এই কর্মীরা বিভিন্ন দালালের মাধ্যমে একেকজন ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ করে জীবনবাজি রেখে বিভিন্ন দেশ হয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। কিন্তু সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির হাতে তারা গ্রেপ্তার হন। পরে তারা যুক্তরাষ্ট্রে ডিপোর্ট হওয়ায় দেশে ফেরত পাঠানো হয়।

এরপর বিভিন্ন মেয়াদে ডিপোর্টেশন ক্যাম্পে থাকার পর আজ একটি বিশেষ বিমানে ফেরত পাঠানো হয়। এর আগেও বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র থেকে এভাবে কর্মীরা ফেরত এসেছেন।

প্রবাস সময়/এমআর

” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর