করোনা উপসর্গে লক্ষ্মীপুরে বৃদ্ধের মৃত্যু, বাড়ি লকডাউন

প্রকাশঃ

Lockdown Lakshmipur
লক্ষ্মীপুর:করোনা উপসর্গ নিয়ে লক্ষ্মীপুরে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই বৃদ্ধের বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। বুধবার বিকেলে লার সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ৫নং ওয়ার্ডে।

বাড়িটিতে ১৫টি পরিবার রয়েছে। ওই বৃদ্ধ জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত ছিলো বলে জানায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন ড. আবদুল গাফ্ফার জানান, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ওই বৃদ্ধ মারা যান। তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর এ পাঠানো হয়েছে। মৃতদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে। তিনি বলেন, মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যে সকল স্থানে গেছে, যেমন- মসজিদ, দোকানপাট সেগুলো ও তার বাড়ি লকডাউন করা হয়েছে। ফলাফল না আসা পর্যন্ত এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকা লক ডাউনে থাকবে।

এদিকে, লকডাউন ঘোষণার পর ওই এলাকার বিভিন্নস্থানে লাল পাতাকা ঝুলানো হয়েছে। পুলিশ পাহারায় রাখা হয়েছে সেখানে।

অন্যদিকে, মঙ্গলবার জ্বর, সর্দি ও কাশি নিয়ে ওই জেলার সদর হাসপাতালের আইসোলেশনে এক যুবককে ভর্তি করা হয়েছে। তার নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর এ পাঠানো হয়েছে বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলা সংবাদদাতা/প্রবাস সময়

” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর