করোনায় মুসলিমদের দোষারোপ, ভারতের ওপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র

প্রকাশঃ

Coronavirus-in-India-ভারতের নয়াদিল্লির নিজামুদ্দিন মসজিদে তাবলিগ জামায়াতের কয়েকজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য মুসলমানদের দোষারোপ করে ভারত সরকার।

এতে ক্ষুব্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ স্যাম ব্রাউনব্যাক। তিনি ‘দোষারোপের খেলা বন্ধ করে’ করোনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন নয়াদিল্লির প্রতি।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) ব্রাউনব্যাক বলেন, ‘ভারতে কয়েকদিনে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার জন্য কোনো একটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সরকারের দায়ী করা উচিৎ নয়। আমরা জানি এই ভাইরাসের প্রকৃত উৎসস্থল ঠিক কোথায়? আমরা জানি এই ভাইরাস মহামারি। গোটা পৃথিবী এখন করোনাভাইরাসে স্তব্ধ। সেখানে কেবল একটি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর দোষ চাপিয়ে যে খেলা চলছে তা বন্ধ হওয়া প্রয়োজন। সরকারের প্রয়োজন এই নোংরা খেলার বিরুদ্ধে একটা কড়া পদক্ষেপ নেয়া।’

গত ১ এপ্রিল ভারতীয় সংবাদমাধ্যম জানায়, লকডাউন ঘোষণার আগে নিজামুদ্দিন মসজিদে ১৩ থেকে ১৫ মার্চ অনুষ্ঠিত তাবলিগের ওই অনুষ্ঠানে অংশ নেয়া অন্তত ১৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।  যদিও দেশটির বিভিন্ন মন্দিরেও হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুণ্ঠান অব্যাহত রয়েছে।

প্রবাস সময়/ নিউজ ডেস্ক ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর