বাংলাদেশে ১১ এপ্রিল পর্যন্ত গার্মেন্টস বন্ধ রাখার অনুরোধ বিজিএমইএর

প্রকাশঃ

S..Sharif..BGMEAকরোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী ১১ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের অনুরোধ করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক।

শনিবার রাতে সাংবাদিকদের কাছে পাঠানো এক অডিও বার্তায় ড. রুবানা হক তৈরি পোশাক মালিকদের এ অনুরোধ করেন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। এ ঘোষণার সঙ্গে পোশাক কারখানাগুলোও ছুটি দেয়া হয়। কিন্তু সরকার সাধারণ ছুটি বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত করলেও এবার কারখানা বন্ধের সময়সীমা বাড়ানোর কোনো ঘোষণা আসেনি।

এমন পরিস্থিতিতে বিজিএমইএ সভাপতি ১১ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার জন্য তৈরি পোশাক কারখানার মালিকদের পরামর্শ দিলেন।

প্রবাস সময় প্রতিবেদক/ ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর