বিশ্বজুড়ে আতঙ্কের নাম করোনাভাইরাস। এ ভাইরাসের জীবাণু সারতে যেমন প্রতিনিয়ত নিজেকে পরিচ্ছন্ন রাখতে হচ্ছে, তেমনি আপনার ব্যবহৃত মুঠোফোনটিও পরিস্কার রাখা জরুরী। যে কোন সময়ে মোবাইল ফোন সেট থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে পারে।
গবেষকরা বলছেন, আপনার ব্যবহৃত মোবাইল ফোন সেটে বাড়ির টয়লেটের সিটে থাকা জীবাণুর চেয়েও দশগুন বেশি জীবাণু থাকে। তাই আপনার মোবাইল ফোন সেট পরিস্কার রাখা জরুরী।
যেভাবে পরিস্কার করবেন মোবাইল সেট: ফোনের সঙ্গে কোনও কেবল লাগানো থাকলে, তা খুলে ফোন বন্ধ করুন। পানির সঙ্গে সাবান মিশিনে নিন। এরপর শুকনো নরম মসৃণ কাপড় দিয়ে ফোন মুছে নিন।
অথবা এন্টিসেপটিক মেশানো কাপড় দিয়ে মুচে নিন। দিনে অন্তত দুইবার মোবাইল সেট পরিস্কার করা দরকার। তবে সাবধান, মোবাইল ফোন সেটটি যেন পানিতে ভিজে না যায়।
প্রবাস সময় স্বাস্থ্য ডেস্ক
” ”> ” ”>






