বঙ্গবন্ধুর আরেক খুনী মোসলেহ উদ্দিন কলকাতায় আটক!

প্রকাশঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফাইল ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক খুনী মোসলেহ উদ্দীনকে কলকাতায় আটক করা হয়েছে। ফাঁসির রায় কার্যকর হওয়া বঙ্গবন্ধুর খুনী মাজেদের দেওয়া তথ্যমতে তাকে আটক করে ভারতীয় গোয়েন্দারা।

সোমবার সকালে এমন তথ্য জানিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। তবে বিষয়টি আনুষ্ঠানিক স্বীকার করেনি ভারতীয় গোয়েন্দারা।

আবদুল মাজেদের মতো পরিচয় গোপন রেখে বঙ্গবন্ধুর আারেক খুনী দীর্ঘ দিন ভারতের পশ্চিমবঙ্গে লুকিয়ে ছিলেন। মাজেদকে জেরার পর বাংলাদেশের গোয়েন্দারা তার বিষয়ে জানতে পেরেছেন বলে ওই সূত্রের দাবি।

ভারতের গোয়েন্দাদের সহযোগিতায় সেনা বাহিনীর বরখাস্তকৃত প্রাক্তন সেনা অফিসার মোসলেউদ্দিনকে উত্তর চব্বিশ পরগনায় তার ডেরা থেকে আটক করা হয় বলেও সূত্রের দাবি।

আবার অন্য একটি সূত্রের খবর, মাজেদ আটক হওয়া মাত্রই নিজের মৃত্যু-সংবাদ ছড়িয়ে গা-ঢাকা দিয়েছে মোসলেউদ্দিন।

ভারতের গোয়েন্দাদের একটি সূত্রের অবশ্য দাবি, লকডাউনের সময় এ দেশ থেকে মোসলেউদ্দিনকে গ্রেফতার করে নিয়ে যাওয়ায় সমস্যা হতে পারে বলে ঢাকা বিষয়টি ভারতের গোয়েন্দাদের জানায়।

ভারতীয় গোয়েন্দারা এই খুনিকে কার্যত তাড়িয়ে সীমান্তের কোনও একটি অরক্ষিত এলাকা দিয়ে বাংলাদেশের গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছেন।

তবে সরকারি ভাবে কিছুই স্বীকার করা হয়নি। গোয়েন্দা সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার একটি আধাশহরে ইউনানি চিকিৎসক সেজে ভাড়া থাকছিল মোসলেউদ্দিন।

সে বঙ্গবন্ধু হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি। ১৯৭৫-এর ১৫ অগস্ট বঙ্গবন্ধু হত্যকান্ডে সরাসরি সম্পৃক্ত ছিলেন এই মোসলেউদ্দিন। অনেকের দাবি, মোসলেউদ্দিনই গুলি করে হত্যা করেছিল জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

প্রবাস সময় ডেস্ক ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর