মারা গেছেন বাংলাদেশের লম্বা মানব জিন্নাত

প্রকাশঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকালে জিন্নাত আলী। ছবি: সংগৃহীত

চট্রগ্রাম: বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ জিন্নাত আলীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জিন্নাতের বড় ভাই ইলিয়াস আলী বলেন, ‘শৈশব থেকে হরমোনের জটিলতায় ভুগছিলেন জিন্নাত আলী। এ কারণে তিনি অস্বাভাবিক উচ্চতা নিয়ে বেড়ে ওঠেছেন।

সম্প্রতি মস্তিস্কে টিউমার আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হন জান্নাত। অবস্থার অবনতিতে সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো-সার্জারি বিভাগে ভর্তি করা হয়। রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, প্রায় দেড় বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন জিন্নাত আলী। সে সময় জিন্নাতের চিকিৎসায় সহায়তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সহযোগিতায় জিন্নাতকে তার এলাকায় একটি দোকানও করে দেওয়া হয়।

প্রবাস সময় ডেস্ক ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর