লক্ষ্মীপুরঃ সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন ৫ শতাধিক গৃহবন্দিদের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে লক্ষ্মীপুর জেলা যুবদল।
শুক্রবার (০১ মে ) সকালে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে ছিলো চাউল, ডাল, আলু, তৈল ও পেয়াজ।
এসময় উপস্থিত ছিলেন, কেদ্রীয় বিএনপির সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাবউদ্দি সাবু, লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ব্যাপারী, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক সৈদয় রশিদুল হাসান লিংকন, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন ভুলু,
সাবেক পৌর যুবদলের সভাপতি রুবেল চৌধুরী, লাহারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারেফ হোসেন মুশু পাটোয়ারী, যুবদল নেতা জাকির হোসেন টিপু, শামসুল আহসান মামুন ও ছাত্রদল নেতা জাহিদ পাপ্পুসহ প্রমুখ।
লক্ষ্মীপুর সংবাদদাতা/প্রবাস সময়
” ”> ” ”>






