নিউইয়র্কে অবৈধ অভিবাসীদের পাশে ডা. খন্দকার ফেরদৌস

প্রকাশঃ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবৈধ অভিবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছেন ডা. খন্দকার ফেরদৌস। দিচ্ছেন নগদ অর্থ ও খাদ্য সহায়তা।

করোনা মহামারির এই দুর্যোগকালীন মানুষের পাশে দাঁড়িয়েছেন খ্যাতিমান চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকার ও তাঁর দল। কেবল নিউইয়র্ক নয়, একই সঙ্গে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য নজির স্থাপন করেছেন তারা। কমিউনিটির মধ্যে পরম আস্থা এবং ভালোবাসার জায়গা তৈরি করতে পেরেছেন তারা।

জ্যাকসন হাইটসের নিজস্ব অফিসে একটি কন্ট্রোল রুম স্থাপন করেছেন ডা. ফেরদৌস খন্দকার। সেই রুম থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নানা ধরনের সেবামূলক কাজ চলছে। একটি ফোন নম্বর সবার জন্য দেওয়া হয়েছে।

সহায়তা চেয়ে অনেকে সেই ফোন নম্বরে যোগাযোগ করছেন। অনেকে এসে খাবার নিয়ে গেলেও, বিরাট সংখ্যক মানুষকে বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিতে হচ্ছে।

এ কাজে সহযোগিতা করছে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। এছাড়ারও পরিবারের সদস্যরাও এ কাজে তাকে সহযোগিতা করছেন।

ডা. ফেরদৌস খন্দকার জানিয়েছেন, প্রথমে ভাবা হয়েছিল দুই’শ জনকে এই সহায়তা দেওয়া হবে। প্রত্যেকের জন্য থাকবে এক’শ ডলারের একটি গিফট কার্ড এবং এক মাসের প্রয়োজনীয় খাবার। গিফট কার্ডটি তারা যেকোনো জায়গায় খরচ করতে পারবে। কিন্তু মানুষের প্রয়োজন অনেক বেশি।

বিপুল সাড়া পাওয়া গেছে। এ জন্য আপাতত সহায়তা গ্রহণকারীর সংখ্যা দ্বিগুণ, অর্থাৎ চার শ করা হয়েছে। আরও হয়তোবা বাড়াতে হবে।

মাউন্ট সিনাই হাসপাতালের এই মেডিসিন বিশেষজ্ঞ বলেন, ‘যাদের কাগজপত্র নেই, তারা এখন বড় অসহায় অবস্থায় রয়েছেন। একদিকে থাকার বৈধতা নেই; অন্যদিকে কাজ নেই। তাদের সহযোগিতা অনেক বেশি প্রয়োজন’। যার যার অবস্থান থেকে এসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ডা. ফেরদৌস খন্দকার

প্রবাস সময় ডেস্ক ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর