অবশেষে স্বাভাবিক অবস্থানে যাচ্ছে ইতালি

প্রকাশঃ

করোনাভাইরাসে মৃত্যুপুরীতে রূপ নেওয়া ইতালিতে আগামী ৪ মে থেকে শিথিল হচ্ছে লকডাউন। সেখানে দুর্বল হতে শুরু করেছে ভাইরাসের প্রভাব।

প্রতিদিন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছেন বেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত রোগী। কমে আসছে মৃত্যু এবং নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা।

ফলে আশার আলো দেখতে শুরু করেছে মানুষ। স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করছে ইউরোপের এ দেশটি।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ইতালিতে গত ২১ ফেব্রুয়ারী করোনার প্রকোপ বাড়তে শুরু করার পর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪২৮ জনে। মারা গেছে ২৮ হাজার ২৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই হাজার ৩৪৯ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন ৭৮ হাজার ২৪৯ জন।

একদিনে মৃত্যু হয়েছে ২৬৯ জনের, যা আগের চেয়ে কিছুটা কম। নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৬৫ জন।

দেশটিতে লকডাউন শিথিল হওয়ার পর বিভিন্ন অঞ্চলে সীমিত আকারে উৎপাদনমুখী শিল্প, নির্মাণ খাত ও পাইকারি দোকান চালু করা হবে।

প্রবাস সময়/নিউজ ডেস্ক ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর