কাতারে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩০ হাজার

প্রকাশঃ

কাতারে নতুন করে আও এক হাজার ৫৪৭ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৯৭২ জনে দাঁড়িয়েছে।

শনিবার এমন তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

জ্বালানি সমৃদ্ধ উপসাগরীয় দেশটিতে লোকসংখ্যা প্রায় ২৭ লাখ। জনসংখ্যার তুলনায় আক্রান্তের সংখ্যা অনেক বেশি। দেশটিতে মৃতের সংখ্যা ১৫ জনে দাঁড়িয়েছে। খবর গালফ নিউজের।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্যানুযায়ী, কাতারের বাসিন্দাদের মধ্যে মাত্র প্রায় ৩ লাখ কাতারের নাগরিক আর বাকি অধিকাংশই অভিবাসী শ্রমিক, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মূলত এদের মধ্যেই বেশি ছড়িয়েছে।

নিজস্ব প্রতিনিধি/প্রবাস সময়/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর