করোনার উৎস জানতে তদন্তে ৬২ দেশ

প্রকাশঃ

কিভাবে, কোথা থেকে এলো করোনাভাইরাস। এটা কি মানুষের তৈরী? এটা কি ইচ্ছাকৃত ছড়িয়ে দেয়া হয়েছে। নাকি ল্যাব থেকে ভুলবশত ছড়িয়ে পড়েছে?

বিশ্বজুড়ে এ প্রাণঘাতি ছড়িয়ে পড়ার পর এমন প্রশ্ন বার বার উঠে এসেছে। কিন্তু এখনো এর উত্তর মেলেনি।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, ‘এ ভাইরাস চীন তৈরী করেছে বা ছড়িয়ে দিয়েছে এবং তথ্য গোপন করেছে।’

তবে এ অভিযোগ খারিজ করে করেছে চীন। আর চীনের পক্ষে অবস্থান নিয়ে বিশ্ব সাস্থ্য সংস্থা বলেছে, এ ভাইরাস মানুষের তৈরি নয়।

তারপরও সন্দেহের ঘোর কাটছে না এ ভাইরাসের উৎস্য নিয়ে। এ ভাইরাসের উৎপত্তি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি করেছে অস্ট্রেলিয়া, জাপান, কানাডা, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল এবং ভারত-সহ ৬২টি দেশ।

করোনাভাইরাস কোথা থেকে এল, তা নিয়ে নিরপেক্ষ তদন্তের যৌথ উদ্যোগ নিল অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি, কোভিড-১৯ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রতিক্রিয়া নিয়েও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে।

এ নিয়ে একটি খসড়া প্রস্তাব ও তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, করোনাভাইরাসের সঙ্কট নিয়ে নিরপেক্ষ, স্বাধীন এবং সবিস্তার তদন্ত হওয়া প্রয়োজন।
প্রয়োজনে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে ‘হু’-কে সঠিক তথ্য বের করার আহ্বান জানানো হয়েছে এই প্রস্তাবে।
শুধু তাই নয়, এই ভাইরাসের সংক্রমণ রুখতে কতটা নিরেপক্ষ পদক্ষেপ করা হয়েছিল তা নিয়েও তদন্তের প্রস্তাব দেওয়া হয়েছে ওই খসড়ায়।

আজ, সোমবার থেকেই শুরু হচ্ছে ৭৩তম ওয়ার্ল্ড হেল্থ অ্যাসেম্বলি (ডব্লিউএইচএ)-র বৈঠক। সেখানেই এই সব বিষয় নিয়ে আলোচনা হবে।
অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি করে আসছিল। এ নিয়ে

বিভিন্ন দেশের প্রতিক্রিয়া এবং সমর্থন জোটানোর কাজে নেমেছিল তারা। অবশেষে এক জোটে এই তদন্তে যোগ দিচ্ছে ভারত-সহ ৬২টি দেশ।

এই তদন্তের খসড়া প্রস্তাবে ভারত জাপান, ব্রিটেন, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল এবং কানাডার মতো দেশ সমর্থন জানিয়েছে।

প্রবাস সময়/ডেস্ক নিউজ/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর