নোয়াখালীতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৭ জনের করোনা শনাক্ত

প্রকাশঃ

নোয়াখালী: জেলায় ২৪ ঘণ্টায় ৭৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

এর মধ্যে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের তিন কর্মী ও বেগমগঞ্জের চৌমুহনী পুলিশ ফাঁড়ির পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩৫২ জন। এর মধ্যে গত ছয় দিনেই শনাক্ত হয়েছে ২২৫ জন। সর্বোচ্চ আক্রান্ত বেগমগঞ্জ উপজেলায় ১৭৮ জন।

শনিবার সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য প্রকাশ করা হয়। এরআগে শুক্রবার রাতে জেলার আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব থেকে জেলা সিভিল সার্জনের কার্যালয়কে ওই ফলাফল পাঠানো হয়।

জানতে চাইলে সিভিল সার্জন মো. মোমিনুর রহমান শনিবার প্রথম আলোকে বলেন, নতুন আক্রান্তদের মধ্যে তাঁর কার্যালয়ের প্রধান সহকারীসহ তিন কর্মচারী রয়েছেন। এ ছাড়া আক্রান্তের তালিকায় আছেন চৌমুহনী পুলিশ ফাঁড়ির আরও পাঁচজন সদস্য।

এ পর্যন্ত এ নিয়ে সিভিল সার্জনের কার্যালয়ের ৯ জন এবং চৌমুহনী পুলিশ ফাঁড়ির আটজন সদস্যের করোনা শনাক্ত হলো।

নিজস্ব প্রতিনিধি/নোয়াখালী/এমআর

  ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর