লক্ষ্মীপুরে করোনা শনাক্ত আরও ১৮ জনের

প্রকাশঃ

লক্ষ্মীপুর: জেলাতে আরও ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার ১৬ জন, রামগঞ্জের একজন এবং রায়পুরের একজন।

এ নিয়ে জেলাতে শনাক্তকৃত রোগীর সংখ্যা ২৯০ জন। রবিবার রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য প্রদান করা হয়।

কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে, তাদের মধ্যে ১৮ টি নমুনার ফলাফল পজিটিভ। এ পর্যন্ত জেলাতে তিন হাজার ১১৩ টি নমুনা পরীক্ষা করে ২৯০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

এদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৪৪ জন। শরীরে ভাইরাস শনাক্ত হওয়ার আগেই মারা গেছে পাঁচজন।

এদিকে দিন দিন বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ফলে লক্ষ্মীপুর জেলাকে ‘রেড জোন’ হিসেবে চিহিৃত করা হয়েছে।

প্রবাস সময়/এনইউ ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর