লক্ষ্মীপুরে আরও ১৭ জন করোনা রোগী শনাক্ত

প্রকাশঃ

লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ১০ জন, রামগঞ্জের তিনজন, রামগতির দুইজন, কমলনগরের একজন এবং রায়পুরের একজন। এ নিয়ে জেলায় শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২২ জন।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০৮ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এ পর্যন্ত তিন হাজার ৪৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের সোমবার রাতের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলাতে এ পর্যন্ত ১৪৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক/লক্ষ্মীপুর/এনইউ ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর