চীনের প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা, সাক্ষী ট্রাম্প ও মোদি

প্রকাশঃ

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলাটি করেছেন মুরাদ আলি নামের একজন আইনজীবি। আর এতে সাক্ষী হিসেবে রাখা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির নাম। এমন খবর জানায় ভারতের গণমাধ্যম নিউজ ১৮।

ভারতের বিহারের বেটিয়া ডিস্ট্রিক্ট কোর্টে এ মামলা দায়ের করা হয়েছে। আদালতও মুরাদ আলীর অভিযোগ শুনতে রাজি হয়েছে। শুনানির তারিখ দেওয়া হয়েছে আগামী ১৬ জুন।

আইনজীবি মুরাদ আলীর অভিযোগ, সারাবিশ্বে করোনা ছড়ানোর কাজটা হাত মিলিয়ে করেছে চীন আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর এতে করে দুনিয়াজুড়ে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

মুরাদ আলীর দাবি, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়া তথ্যই তার যাবতীয় অভিযোগের ভিত্তি।

করোনা ইস্যুতে চীনের বিরুদ্ধে মামলা অবশ্যই এটিই প্রথম নয়। এর আগে বিহারের মুজফফরপুর অঞ্চলেও একই অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিলো।

প্রবাস সময়/ডেস্ক নিউজ ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর