সৌদিতে করোনায় লক্ষ্মীপুরের যুবকের মৃত্যু

প্রকাশঃ

সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের বাসিন্দা হারুনুর রশিদ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে সৌদি আরবের দাম্মামে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হারুনুর রশিদ লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের দক্ষিণ দত্তপাড়া গ্রামের ছেরাগআলী ব্যাপারী বাড়ির নুর মোহাম্মদের ছেলে।

তার স্বজনরা জানান, গত কয়েকদিন থেকে সর্দি, কাশি ও জ্বরে ভূগছিলেন হারুন। পরে তার করোনা পজিটিভ হলে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের উপার্জনের একমাত্র ব্যাক্তি ছিলেন তিনি।  তার দুই ছেলে সন্তান রয়েছে।

এর আগের দিন সৌদির আরবের রিয়াদে একই ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আইয়ুব আলী (৪৮)নামের আরেকজনের করোনায় মৃত্যু হয়।

সংবাদদাতা/সৌদি আরব/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর