লক্ষ্মীপুরে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু

প্রকাশঃ

লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল। ফাইল ছবি

লক্ষ্মীপুরে আনোয়ার হোসেন (৫২) নামে করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) রাত সাড়ে ১০ টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন।

তিনি জানান, করোনা আক্রান্ত ওই রোগী শনিবার দুপুর দেড়টার দিকে সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়। রাতে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাড়ি লকডাউন করা হবে।

জানা গেছে, আনোয়ার হোসেনের বাড়ি জেলার সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর গ্রামে। তিনি একটি ব্যাংকের রায়পুর শাখায় নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন।

এর আগে তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকালে গুরুতর অসুস্থ হলে দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করে স্বজনেরা।

নিজস্ব প্রতিবেদক/লক্ষ্মীপুর/এনইউ ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর