করোনা উপসর্গে লক্ষ্মীপুরে পিডিবি’র উচ্চমান সহকারীর মৃত্যু

প্রকাশঃ

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড লক্ষ্মীপুর শাখার উচ্চমান সহকারী আনোয়ার হোসেন (৫৭) মারা গেছেন।

সোমবার (২২ জুন) রাত ৯টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  তার মৃত্যু হয় ।

আনোয়ার হোসেন সদর উপজেলার উত্তরজয়পুর ইউনিয়নের আলী আজমের পুত্র। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকার বাসিন্দা ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাঃ আনোয়ার হোসেন বলেন, করোনা উপসর্গ- জ্বর, সর্দি, কাঁশি ও শ্বাস কষ্ট জনিত সমস্যা নিয়ে তিনি সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন।

রাত ৯টার দিকে অসুস্থ্যতা বেড়ে তিনি মার যান। তার নমুনা সংগ্রহ করে করোনা টেস্টের জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর