ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মাকসুদ, লক্ষ্মীপুরে অভিনন্দন

প্রকাশঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন সরকার দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

বৃহস্পতিবার (২৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, মাকসুদ কামাল আগামী চার বছর উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. মাকসুদ কামালকে অভিনন্দন জানিয়েছেন তার নিজ জেলা লক্ষ্মীপুরের বিভিন্ন শ্রেনীপেশার মানুষেরা।

নতুন উপ-উপাচার্য মাকসুদ কামাল ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে একাডেমিক পর্যায়ে শিক্ষক ও ছাত্রদের মধ্যে বন্ধন জোরদারের ওপর গুরুত্বারোপ করবেন বলে জানান।

তিনি বলেন ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বে আগের মর্যাদায় প্রতিষ্ঠিত করতে প্রশাসনসহ আমরা একযোগে কাজ করব।’

অধ্যাপক মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিতে টানা চারবার সভাপতির দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে পরপর তিনবার প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

মাকসুদ কামাল দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তিনি ২০০০ সালে প্রভাষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং ২০১০ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। তিনি টোকিও ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং জিওলোজিতে পিএইচডি লাভ করেন।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর