খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশঃ

লক্ষ্মীপুর : জেলার রায়পুরে খেলতে গিয়ে পা পিছলে পুকুরের পানিতে ডুবে সাইয়েদ আরিয়া (৩) ও সাইয়েদ ফাইয়াজ (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের চর আবাবিল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আরিয়া ওই গ্রামের সাইয়্যেদ মঞ্জিলের মুফতি সাইয়্যেদ মো. তাহের জাবেরী আল-মাদানীর মেয়ে ও ফাইয়াজ একই বাড়ির সাইয়্যেদ ফয়সাল জাবেরী আল-মাদানীর ছেলে।

হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। তাদের মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে আরিয়া ও ফাইয়াজ বাড়ির পুকুরের পাশে খেলছিল। হঠাৎ তাদের পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুজির পর বাড়ির গৃহকর্মী তাদেরকে পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোকজনের অগোচরে তারা পা পিছলে পুকুরে পড়ে যায় বলে ধারণা স্বজনদের।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এনইউ ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর