লকডাউনেও করোনা সংক্রমণ বেড়েছে লক্ষ্মীপুরে, প্রতিদিন গড়ে আক্রান্ত ২৫

প্রকাশঃ

লক্ষ্মীপুর: ৩০ জুন মঙ্গলবার লক্ষ্মীপুরে শেষ হচ্ছে লকাডাউন। টানা ১৫ দিনের এ লকডাউনেও বেড়েছে করোনা সংক্রমণ।

গত ১৫ দিনে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যাে আগের তুলনায় কয়েকগুন বেশি।

রেডজোনে লকডাউন উপেক্ষা করে জনসমাগম ও মানুষের চলাচল করেছে।

এছাড়াও লকডাউন কার্যকর করতে প্রশাসনের ভুমিকা ছিল নিষ্ক্রিয়।

উপজেলা প্রশাসন সূত্রমতে, গত ১৫ ও ১৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত জেলার রেডজোন চিহ্নিত এলাকায় লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।

স্থানীয়রা বলছেন, লকডাউন ঘোষনা করা হলেও, মানুষ রেডজোন এলাকায় অবাধ চলাচল করেছে। এতে প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হয়নি। প্রশাসন ছিল অনেকটা নিষ্ক্রিয়। এছাড়াও, করোনা সংক্রমণরোধে জেলার স্বাস্থ্য বিভাগের কার্যক্রম নিষ্ক্রিয় রয়েছে।

জেলার সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, করোনার শুরু থেকে ১৪ জুন পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছিল ৪৩৯ জন। মৃত্যু হয় ৮ জনের।

আর, গত ১৫ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ৩৮৪ জন করোনায় আক্রান্ত হয়। মারা গেছেন ৮ জন। গড়ে প্রতিদিন ২৫ জনের বেশি আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলা এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছেন ৮২৩ জন। মৃত্যু হয়েছে ১৬ জনের। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৩৩ জন। মোট টেষ্ট সম্পন্ন হয় ৫ হাজার ৭৮৬ জনের।

জেলার সচেতন মহল বলেছেন, ১৮ লাখ মানুষের এ জেলায় ৬ হাজার মানুষের নমুনা টেষ্ট খুবই নগন্য। করোনারোধে স্বাস্থ্যবিভাগকে সক্রিয় হতে হবে। বাড়াতে হবে নমুনা টেষ্টের কার্যক্রম।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর

” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর