কুয়েতের আমির হাসপাতালে, ক্ষমতায় ক্রাউন প্রিন্স

প্রকাশঃ

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে আলজাজিরা জানিয়েছে, শেখ সাবাহ আল-আহমদ সুস্থ রয়েছেন। হাসপাতালে ভর্তির পর তার বেশকিছু ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে

৯১ বছর বয়সী এ শাসকের অসুস্থতার কারণে এখন সাময়িকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন তারই বৈমাত্রেয় ভাই ও দেশটির ক্রাউন প্রিন্স শেখ নাওয়াফ আল-আহমেদ আল-সাবাহ।

আলজাজিরা বলছে, রাজ পরিবার থেকে নির্দেশনা দেয়ার পরই ক্রাউন প্রিন্সের হাতে সাময়িকভাবে দ্বায়িত্ব অর্পন করা হয়েছে।

শেখ সাবাহ ২০০৬ সাল থেকে কুয়েতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র সফরের সময় সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

প্রবাস সময় ডেস্ক

” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর